বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জে অনুর্ধ-১৮ ক্রিকেটে সিলেট চ্যাম্পিয়ন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫
  • ৫৪৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অনুর্ধ-১৮ ক্রিকেটের সিলেট অঞ্চলের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে সিলেট জেলা। আধুনিক স্টেডিয়ামে সোমবার ফাইনাল খেলায় তারা মৌলভীবাজার জেলা দলকে ১০২ রানে পরাজিত করে।
টসে জয়লাভ করে সিলেট প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে। দলের পক্ষে শামীম ৬২ ও কামরান ৫৩ রান সংগ্রহ করেন। মৌলভীবজারের আমোয়ান ৩টি ও অমিত ২টি উইকেট লাভ করে। জবাবে মৌলভীবাজার জেলা দল ৩৩ ওভারে ৯৯ রানে অল আউট হয়ে যায়। সিলেটের রয়্যাল ৩টি ও শামিম ২টি উইকেট লাভ করে। অল রাউন্ড নৈপুন্যের জন্য সিলেটের শামীম ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন।
খেলা শেষে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক সাবিনা আলম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সফিউল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফাকুল হক চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফরহাদ হোসেন কলি, কোষাধ্য অ্যাডঃ শাহ ফখরুজ্জামান, সদস্য আব্দুল মোতালিব মমরাজ, মঈন উদ্দিন তালুকদার সাচ্চু ও সিলেটের বিভাগীয় কোচ ইমন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com