মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করবেন মুজাহিদ

  • আপডেট টাইম শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫
  • ৬০৯ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দ-প্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ রাষ্ট্রপতির কাছে লিখিত আবেদন করবেন। তবে সেটি প্রাণভিক্ষার আবেদন কি না তা পরিষ্কার নয়। বৃহস্পতিবার দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ শেষে তার পুত্র আলী আহমেদ মাবরুর সাংবাদিকদের জানান, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন বাবা। তিনি বলেছেন, রাষ্ট্রপতি একজন বিজ্ঞ ব্যক্তি, তিনি আইন ভাল বোঝেন। আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে একটি ব্যাপারে লিখিত আবেদন করবেন। তবে সেটি মার্সি পিটিশন কি না জানতে চাইলে মাবরুর বলেন, ‘এটি বাবাই ভাল জানেন। আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে লিখিত আবেদন করবেন তিনি।’ মাবরুর বলেন, ‘নিয়মিত সাক্ষাতকারের অংশ হিসেবে বাবার সঙ্গে দেখা করেছি। বাবা বলেছেন, আমাকে যে কারণে আদালত ফাঁসির আদেশ দিয়েছে তা সম্পূর্ণ নীলনকশার অংশ।’ তিনি আরো বলেন, ‘আপিল বিভাগের রায় খারিজের কপি এখনো তার কাছে পৌঁছেনি। আমাদের কাছেই তিনি শুনেছেন আপিল বিভাগে রিভিউ আবেদন খারিজ হয়েছে। রায় খারিজের কথা শুনে তিনি বলেছেন, আমি সম্পূর্ণ নির্দোষ।’ মুজাহিদের পরিবারের সদস্যরা বৃহস্পতিবার দুপুর ১টা ৪০মিনিটের দিকে কারাগারে প্রবেশ করেন। সাক্ষাৎ শেষে বেরিয়ে আসেন ২টা ৪০ মিনিটের দিকে। এর আগে মুজাহিদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করে তার পরিবার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com