বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলের পুটিজুরীতে পিকআপ ভ্যানের চাপায় ১ ব্যক্তি নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫
  • ৫১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার পুটিজুরীতে সড়ক দুর্ঘটনায় হাফিজুল ইসলাম (১৮) নামের এক যুবক নিহত হয়েছে। রবিবার রাত সাড়ে ১০ টার দিকে পুটিজুরী বাজারের উত্তর পার্শ্বে রিসোর্টের রাস্তা সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুল বাগেরখাল গ্রামের কুতুব উদ্দিনের পুত্র। জানা যায়, উপজেলার মিরপুর থেকে শেরপুরগামী একটি পিকআপ তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসাপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে সে মারা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com