বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ পঞ্চমবারের মতো পেছাল

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫
  • ৫০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কারাগারে থাকা সব সাক্ষী ও তাদের আইনজীবীরা উপস্থিত না হওয়ায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ পঞ্চমবারের মতো পিছিয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মামলার সপ্তম সাক্ষ্য গ্রহণের দিনে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোঃ মকবুল আহসানের আদালতে আসামীরা হাজির থাকলেও সাক্ষী উপস্থিত না হওয়ায় সাক্ষ্য গ্রহণ হয়নি। একই কারণে এ নিয়ে চার দিন এ মামলার সাক্ষ্য গ্রহণ পেছালো। সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পিপি কিশোর কুমার কর জানান, মামলায় গ্রেফতার ১৪ আসামির মধ্যে হবিগঞ্জের মেয়র জিকে গউছসহ পাঁচ আসামিকে আদালতে হাজির করা হয়। অন্য মামলায় হাজিরা থাকায় আসামিদের গতকাল বৃহস্পতিবারও হাজির করা যায়নি। কিন্তু তাদের আইনজীবীরাও উপস্থিত না হওয়ায় সাক্ষ্য গ্রহণ করেননি আদালত। আগামী ১৮ ও ১৯ নভেম্বর আলোচিত এই মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য রয়েছে। এর আগে ৩০ সেপ্টেম্বর মামলার বাদী হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খান, ২১ অক্টোবর ৩ জন ও ৫ নভেম্বর দুজনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com