বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাট কুখ্যাত হেরোইন সম্রাট, মোটর সাইকেল ও সিএনজি চোর চক্রের লিডার মকছুদ আলী গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৩
  • ৬৫০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে কুখ্যাত হেরোইন সম্রাট, মোটর সাইকেল ও সিএনজি চোর চক্রের লিডার মকছুদ আলী (৩৫) ওরফে লাল মকছুদকে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে দারোগা আবু আব্দুল্লা জাহিদ, এএসআই শায়েক, নাছির উদ্দিনসহ একদল পুলিশ পৌর শহরের বড়াইল গ্রামের জনৈক কামাল মিয়ার ভাড়াটিয়া বাসায় হানা দেয়। এ সময় পুলিশ আওয়ামীলীগ নেতা ও প্রাক্তন মেম্বার রইছ উল্লা’র ছেলে মকছুদ আলীর কাছে ১৪ পুরিয়া হেরোইন, ২টি গ্যাস লাইট, ৩পিচ সিগারেট, ২টি কয়েন ও গোল্ডলিফ সিগেরেটের প্যাকসহ হাতেনাতে গ্রেফতার করে। মকছুদ আলী দীর্ঘদিন যাবত দলীয় প্রভাব কাটিয়ে মাদকসহ চোরাই সিএনজি ও মোটর সাইকেলের ব্যবসা চালিয়ে আসছে। সম্প্রতি পুলিশ উত্তর বাজার রানীগাঁও রোড থেকে মকছুদ আলী’র কাছ থেকে মৌলভীবাজারের একটি চোরাই সিএনজি উদ্ধার করে। মাদক, মোটর সাইকেল, সিএনজি ও গাছ পাঁচারের একাধিক অভিযোগ রয়েছে মকছুদ এর বিরুদ্ধে।  মকছুদকে গ্রেফতারে উপজেলা সদরে স্বস্থি ফিরে এসেছে। তার অপরাপর সহযোগিরা আত্মগোপন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com