মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ পৌর নির্বাচনে মেয়র প্রার্থী ইসলাম তরফদার তনু’র গণসংযোগ

  • আপডেট টাইম বুধবার, ১১ নভেম্বর, ২০১৫
  • ৫৩৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আসন্ন হবিগঞ্জ পৌর নির্বাচনকে সামনে রেখে গনসংযোগ করেছেন মেয়র প্রার্থী হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ জেলা শ্রমিকদলের সভাপতি এম ইসলাম তরফদার তনু। তিনি গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর শহরের মুসলিম কোয়াটার এলাকা থেকে আরডি হল এলাকা পর্যন্ত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পৌরবাসীর সাথে সাক্ষাৎ করে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে দোয়া ও সহযোগীতা কামনা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাসাদের সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, জেলা শ্রমিকদলের সহ সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, জেলা শ্রমিকদল নেতা ফুয়াদ চৌধুরী, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক লালন আহমেদ, জেলা জাসাদের সহ সভাপতি শাহ ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান কাজল, সদর থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ রিপন, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক হারিছ চৌধুরী, শ্রমিকদল নেতা মোঃ রুহেল, মোঃ মোহন, এম কে এ জাকির, মোঃ বিশাল, ছাত্রদল নেতা ইফতেখার তরফদার, শেখ পাবেল, তিতু মীর, তৌহিদ চৌধুরী, রামীম আহমেদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com