বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সেলিমকে আওয়ামীলীগের একক মেয়র প্রার্থী ঘোষনার দাবী নোয়াহাটি এলাকারবাসীর

  • আপডেট টাইম সোমবার, ৯ নভেম্বর, ২০১৫
  • ৫৮০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির অন্যতম সদস্য, জেলা যুবলীগ সভাপতি হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমকে একক মেয়র প্রার্থী ঘোষনা করতে জেলা আওয়ামী লীগের নেতৃত্বের প্রতি আহবান জানিয়েছেন পৌরসভার ৩নং ওয়ার্ডের নোয়াহাটি এলাকার মুরুব্বী ও যুব সমাজ। কমিউনিটি পুলিশের সভাপতি স্থানীয় মুরুব্বী বিমল দত্ত এর সভাপতিত্বে এবং সুধাংশু সুত্রধর এর পরিচালনায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন। তারা বলেন আতাউর রহমান সেলিমকে দলের মনোনীত মেয়র প্রার্থী করা হলে হবিগঞ্জ পৌরসভায় আওয়ামীলীগের বিজয় নিশ্চত হবে। এসময় বক্তব্য রাখেন শহরের সুবোধ চন্দ্র সুত্রধর, পরেশ বনিক, ধনঞ্জয় বনিক, নুনু সমাজপতি, পিযুষ দাশ, মিন্টু রায়, ডাং সুনীল পাল, নোয়াহাটি গ্রাম পঞ্চায়েতের সভাপতি এমদাদুর রহমান বাবুল, সাধারন সম্পাদক সুজিত বনিক, বিন্দু দাশ, গৌতম রায়, রাখেশ সমাজপতি, সুব্রত বনিক, পৌর যুবলীগের সভাপতি শফিকুজ্জামান হিরাজ, সাধারন সম্পাদক তাজউদ্দিন আহমেদ, সুভাষ আচায্য, ডাঃ সুশীল মোদক, স্বপন বনিক, প্রিয়তোষ সরকার, অমল পাল, শাহ বাবুল, সুব্রত দাস, সজল চক্রবর্তী, অমৃত সুত্রধর, দ্বিজরাজ সরকার, রমাকান্ত সাস, রঞ্জন রায়, অমিয় রায়। প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান সেলিম তাকে সমর্থন করার জন্য নোয়াহাটি বাসীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং আগামী দিনে সবাইকে এভাবে পাশে থাকার আহবান জানিয়ে বলেন, দলীয় সমর্থনে পৌর মেয়র নির্বাচিত হতে পারলে এমপি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহিরের সহযোগিতায় প্রয়োজনীয় উন্নয়ন কর্মসুচী বাস্তবায়নের মধ্য দিয়ে হবিগঞ্জ শহরকে চিরতরে জলাবদ্ধতামুক্ত শহর হিসেবে গড়া তার স্বপ্ন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com