সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

কিবরিয়া হত্যা মামলায় সাক্ষ্য দিলেন আব্দুর রউফ ও ইরফান আলী

  • আপডেট টাইম শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫
  • ৬৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ ৫ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ তিনবার পেছানোর পর অবশেষে সাক্ষ্য দিলেন আব্দুর রউফ ও ইরফান আলী নামে দুই ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোঃ মকবুল হোসেন তাদের সাক্ষ্য গ্রহণ করেন। গত বুধবার অধিকাংশ আসামি আদালতে উপস্থিত না থাকায় এই দুই সাক্ষির সাক্ষ্য গ্রহণ করেননি আদালতের বিচারক। এ নিয়ে আলোচিত এ মামলায় ছয়জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আদালতের পিপি কিশোর কুমার কর। এর আগে অধিকাংশ আসামিদের অন্য আদালতে হাজিরা থাকায় এ আদালতে উপস্থিত হতে পারেননি। যে কারণে সাক্ষ্য গ্রহণ তিন দফা পিছিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার সিলেট সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক ছাড়া কারান্তরীন ১৩ জন ও জামিনে থাকা ৮ আসামির সবাই আদালতে উপস্থিত ছিলেন। ১১ ও ১২ নভেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণ তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের পিপি কিশোর কুমার কর।
উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান ওই রাতেই হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি মামলা দায়ের করেন। তিন দফা তদন্তের পর এ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা পারুল ২০১৪ সালের ২১ ডিসেম্বর আরিফুল হক, জিকে গউছ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১১ জনের নাম যোগ করে ৩২ আসামির বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দাখিল করেন। হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মোঃ আতাবুল্লাহ মামলাটি বিচারের জন্য গত ১১ জুন সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com