বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হামলাকারীদের ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে পরিবহন ধর্মঘট

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫
  • ৫২৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের ইমামবাড়িতে বাস শ্রমিকের উপর সিএনজি শ্রমিকদের হামলার ঘটনায় যৌথ প্রতিবাদ সভা করেছে বাস মালিক- শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল বুধবার সন্ধ্যা ৭ টায় টার্মিনালস্থ মটর মালিক গ্র“পের কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মটর মালিক গ্র“পের সভাপতি ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শংখ শুভ্র রায়ের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা ইমাম বাড়িতে সিএনজি শ্রমিক কর্তৃক বাস শ্রমিকদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সভায় বক্তারা বলেন, ‘৭২ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে হবে। অন্যথায় আগামী রবিবার থেকে জেলার সকল সড়কে পরিবহন ধর্মঘট পালন করা হবে। উল্লেখ্য, গত মঙ্গলবার দুুপুরে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে ইমামবাড়িতে বাস শ্রমিকদের উপর হামলা চালায় সিএনজি শ্রমিকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com