বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

৩ শতাধিক নারীর কর্মসংস্থান সৃষ্টিতে এমপি কেয়া চৌধুরীর উদ্যোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫
  • ৫৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামে তিনশতাধিক সচেতন নারীদের নিয়ে “নোয়াগাঁও সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড” নামে গঠিত সমিতিকে এক লাখ টাকা অনুদান প্রদান করেছেন হবিগঞ্জ-সিলেট জেলার সংরক্ষিত আসনের এমপি আমাতুল কিবরিয়া  কেয়া চৌধুরী। এ টাকায় ক্রয় করা ৮টি সেলাই মেশিনে এসব নারীরা কাজ করছেন। কেয়া চৌধুরীর প্রচেষ্ঠায়  সমিতিটি রেজিষ্ট্রেশনভূক্ত হয়েছে।
নোয়াগাঁও গ্রামে গেলেই চোখে পড়বে সমিতির কার্যালয়ে বসে বেকার নারীরা সেলাই মেশিন দিয়ে নানা ধরনের জামা-কাপড় তৈরী মগ্ন থাকছেন। তৈরী কাপড় তারা স্থানীয়ভাবে বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারছেন। বরাদ্দে ক্রয় করা সেলাই মেশিনে তৈরী কাপড় দেখতে এমপি কেয়া চৌধুরী বুধবার দুপুরে নোয়াগাঁওয়ে পরিদর্শনে যান। তিনি এ গ্রামে গেলে তাকে সমিতিটির সদস্যরা ফুল আর ভালবাসা ও করতালীর সাথে নানা শ্লোগানে বরণ করে নেন।
পরে আয়োজিত নারীদের সভায় এমপি কেয়া চৌধুরী বলেন, এখানের নারীরা সবাই মিলে মিশে কাজ করছে বলেই বেকার সমস্যা দূর হচ্ছে।  তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এখানের নারীদেরকে একলাখ টাকা বরাদ্দ এনে দিয়েছি। আরো দেব।
সমিতি’র সভাপতি সফিনা বেগম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিল্পী আক্তারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা সমাবায় কর্মকর্তা হাসনাহেনা, মাশকুরা বেগম, আরিফা আক্তার রিনা, সনি আক্তার, কন্ঠি বেগম শিরিয়া, রাবিয়া বেগম, হাজেরা খাতুন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com