বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

স্ত্রী-সন্তান অসুস্থতার খবর দিয়ে এনে জামাইকে গণধোলাই

  • আপডেট টাইম বুধবার, ৪ নভেম্বর, ২০১৫
  • ৫২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল গ্রামে স্ত্রী ও সন্তানের অসুখের কথা বলে খবর দিয়ে এনে এক জামাইকে শ্বশুর বাড়ির লোকজন গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। গতকাল মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। আহত জামাই তমিজ উদ্দিন মিন্টু (৩০) জানায় ৫ বছর পুর্বে ভালবেসে বিয়ে করে ধুলিয়াখাল গ্রামের কথিত পুলিশের সোর্স আব্দুর রাজ্জাকের কন্যা মমিনা খাতুন (২৫) কে। বিয়ের পর তাদের কোলজুড়ে রিয়াদ নামে একটি পুত্রসন্তান জন্মগ্রহণ করে। এদিকে তমিজ উদ্দিন মাইক্রোবাস চালিয়ে তার সংসার চালাতো। সম্প্রতি তাদের মাঝে মনমালিন্য দেখা দেয়। গতকাল মঙ্গলবার তার শ্বশুর আব্দুর রাজ্জাক ফোন করে তার স্ত্রী ও সন্তান অসুস্থের কথা বলে তাকে শ্বশুরালয়ে আসার কথা বলে। মিন্টু এ খবর শুনে বিভিন্ন ফল ফলাদি নিয়ে শ্বশুর বাড়ি যায়। স্ত্রীর সাথে কথাবার্তার এক পর্যায়ে শ্বশুর বাড়ির লোকজন তাকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে সদর থানার এসআই ওয়াহেদ গাজীর নেতৃত্বে একদল পুলিশ উদ্ধার করে তাকে নিয়ে আসে। এদিকে শ্বশুর বাড়ির লোকজন জানায় মিন্টু তার স্ত্রী ও সন্তানকে জোরপূর্বক তুলে নিয়ে যাবার চেষ্ঠা করছিল। এ কারণে তাকে গণধোলাই দেয়া হয়েছে। এ ঘটনায় তোলপাড় শুরু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com