বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ব্যাংকার্স এসোসিয়েশনের উদ্যোগে কৃতিশিক্ষার্থী ও অভিভাবক সংবর্ধনা

  • আপডেট টাইম বুধবার, ৪ নভেম্বর, ২০১৫
  • ৫৪৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ব্যাংকার্স এসোসিয়েশন হবিগঞ্জ এর উদ্যোগে গত ২৮ অক্টোবর বুধবার সন্ধ্যায় স্থানীয় সুরবিতানে হবিগঞ্জ জেলার বিভিন্ন ব্যাংকে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সন্তান যারা ২০১৫ সালে এসএসসি ও এইচ এসসি পরীক্ষায় জিপিএ-৫ ও গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে সেইসব ছাত্র/ছাত্রীও তাদের অভিভাবকদের সংবর্ধনা প্রদান করা হয়। এসোসিয়েশনের সভাপতি ও সোনালী ব্যাংক লিঃ হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক দুলন কান্তি চক্রবর্তীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের কৃতি সন্তান সোনালী ব্যাংক লিঃ এর অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার, জনতা ব্যাংক লিঃ এর প্রাক্তন পরিচালক ও এনসিসি ব্যাংক লিঃ এর সাবেক ব্যবস্থাপক বিশিষ্ট শিক্ষানুরাগী চৌধুরী আব্দুল কাইয়ূম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক মূখ্য আঞ্চলিক কার্যালয়ের মূখ্য আঞ্চলিক কর্মকর্তা মোঃ খলিলুর রহমান ভূইয়া, এসোসিয়েশনের উপদেষ্ঠা ও ট্রাস্ট ব্যাংক লিঃ হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ তাজুল ইসলাম। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পূবাালী ব্যাংক লিঃ হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ ফজলুল কবির চৌধুরী।
অন্যান্য’র মাঝে বাংলাদেশ কৃষি ব্যাংক এর মোঃ আব্দুল্লাহ। আইসিবি ইসলামী ব্যাংক লিঃ হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক শেখ মহীউদ্দিন। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জনতা ব্যাংক লিঃ নয়াপাড়া শাখার ব্যবস্থাপক এআইএম মুমিনুর রক্ষান, শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন তাহমিনা আক্তার বুশরা প্রেমী। সংবর্ধনা অনুষ্ঠান শেষে সুরবিতান শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com