বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

কমিউনিটি পুলিশিং সমাবেশে নবীগঞ্জের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করুন- ডাঃ মুশফিক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫
  • ৫৫০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা নবীগঞ্জ উপজেলা পুলিশিং কমিটির সভাপতি ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেছেন আগামী ১২ নভেম্বর হবিগঞ্জ কমিউনিটি পুলিশিং মহা-সমাবেশে নবীগঞ্জ উপজেলার সর্বোচ্চ উপস্থিতি দেখতে চাই। তিনি বলেন জাতীর জনকের স্বপ্ন ছিল অবহেলিত মানুষজন যাতে লাঞ্চনা-বঞ্চনার স্বীকার না হয় সেই লক্ষ্যে পুলিশ জনতা সমন্বয় করে কাজ করার জন্য পুলিশিং কমিউনিটি কমিটি গঠন করা হয়। পুলিশিং কমিউনিটি কমিটির সদস্যদের কাজ হলো আপনার গ্রামে মদ-গাজা, অসামাজিক কার্যকলাপে জড়িত থাকলে পুলিশের কাছে সোর্পদ করা। গতকাল সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলা বাউসা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হবিগঞ্জ জেলা পুলিশিং কমিউনিটির মহা-সমাবেশ সফল করার লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। বাউসা ইউপি চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ আনোয়ারুর রহমান এর সভাপতিত্বে, ইউপি  কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য মুহিবুর রহমান চৌধুরীর পরিচালনায়, বিশেষ অতিথি ছিলেন- উপজেলা সাধারন সম্পাদক শামীম আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থানার ওসি তদন্ত গৌর চন্দ্র মজুমদার, এস আই নজরুল ইসলাম, দিপেন্দ্র দাস গুপ্ত বিধু, মোঃ দুলাল চৌধুরী, সভাপতি আলহাজ্ব আব্দুল মুহিদ দুলু। বক্তব্য রাখেন- শেখ তোফায়েল আহমেদ, হাজী মোতাব্বির হোসেন আলম, সাজিদুর রহমান শিশু, মোঃ ফিরোজ মিয়া, আল-হেলাল আহমদ, মতিউর রহমান কটন, আব্দুল মন্নান আর্মি, সাইফুর রহমান, আঃ ছোবহান, নুরুন নাহার বেগম, নাছিমা বেগম, লোকমান উদ্দিন, মরিয়ম আক্তার, মোঃ শফিকুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com