রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

জনাব আলী কলেজ ছাত্রীকে ইভটিজিং এর জের ॥ কলেজে ভাংচুর ৩ ছাত্র বহিষ্কার

  • আপডেট টাইম সোমবার, ২ নভেম্বর, ২০১৫
  • ৫৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার জনাব আলী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের জনৈক এক ছাত্রীকে ইভটিজিং করেছে একই কলেজের সারোয়ার আলম খান নামের একাদশ শ্রেণির এক ছাত্র। সে বানিয়াচং উপজেলা সদরের মিয়াখানী মহল্লার আলমগীর খানের পুত্র। ইভটিজিংয়ের বিষয় নিয়ে কলেজ অধ্যক্ষের কাছে বিচার প্রার্থী হওয়ায় সারোয়ারের বন্ধুরা মিলে কলেজ লাইব্রেরীর দরজা ও অধ্যক্ষের কক্ষের জানালার গ্লাস ভাংচুর করেছে। ঘটনাটি ঘটে গতকাল রবিবার সকালে সাড়ে ১০টার দিকে কলেজ ক্যাম্পাসে।
জানা যায়, দীর্ঘদিন ধরে সারোয়ার কলেজে আসা যাওয়ার পথে ও মোবাইল ফোনের মাধ্যমে প্রায়ই উত্ত্যক্ত করে আসছে। ঘটনার দিন ওই ছাত্রী তার বড় বোন ও ভাইকে নিয়ে অভিযোগ জানানোর জন্যে কলেজ অধ্যক্ষের কাছে যায়। এ সময় ছাত্রীর ভাই ইমনের সাথে সারোয়ারের কথা কাটাকাটি হয়। পরে সারোয়ার ও তার বন্ধুরা কলেজের ভিতরে ভয়াবহ পরিস্থিতির সৃষ্ঠি করে এবং কলেজ লাইব্রেরীর দরজা জানালা ও অধ্যক্ষের কক্ষের জানালার গ্লাস ভাংচুর করে। খবর পেয়ে বানিয়াচং থানার ওসি (তদন্ত) দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার শরীফুল ইসলাম। পরে ওই ছাত্রী মিয়াখানী মহল্লার আলমগীর খানের পুত্র সারোয়ার আলম খান (১ম বর্ষ), প্রথমরেখ মহল্লার মাহমুদ আলীর পুত্র সৈয়দ কাওছার আহমেদ ও ত্রিকর মহল্লার নুর মিয়ার পুত্র রুহেল মিয়া (অনিয়মিত) এই তিন ছাত্রের বিরুদ্ধে কলেজ অধ্যক্ষের বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে কলেজ গভর্নিংবডি সদস্য ও কলেজের শিক্ষকরা তাৎক্ষনিক জরুরী সভা ডেকে অভিযুক্ত ৩ জনকে কলেজ ভাংচুর ও ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে কলেজ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেন। পরে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার ও বানিয়াচং থানার ওসির বরাবরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য লিখিত অভিযোগ দিয়েছেন কলেজ অধ্যক্ষ সাফিউজ্জামান খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com