বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচঙ্গের নাগুড়া উচ্চ বিদ্যালয়ে আব্দুল মজিদ খান এমপি ॥ বর্তমান সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে

  • আপডেট টাইম সোমবার, ২ নভেম্বর, ২০১৫
  • ৫৪৫ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ নাগুরা ফার্ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতেন্দ্র সুত্রধর এর বিদায় এবং নবাগত প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেনের যোগদান উপলক্ষে নাগুরা ফার্ম উচ্চ বিদ্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল রবিবার দুপুরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপত্বি করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শরীফ উল্লাহ। প্রধান অতিথি ছিলেন এডঃ আব্দুল মজিদ খান এমপি। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকারের আমলে চিকিৎসা, বিদ্যুৎ ও যোগাযোগসহ শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। তিনি বলেন, ঐতিহ্যবাহী নাগুরা ফার্ম উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করে যাব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দাল হোসেন খান,  বানিয়াচং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কাওছার শোকরানা, প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ, পুকড়া ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আস্কর মিয়া। পরিচালনা করেন নাগুরা ফার্ম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কাঞ্চন কুমার শীল। পবিত্র কোরআন তেলাওয়াত করেন স্কুল ছাত্র মোঃ সাইফুর রহমান ও গীতা পাঠ করে সম্পা রানী দাশ। মানপত্র পাঠ করে স্কুল ছাত্র শুভ রায়। স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক বেনু মাধব রায়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক আব্দুল জব্বার, প্রাক্তন এসএমসি সদস্য রাখাল চন্দ্র দাশ, মোঃ কাসেম বিল্লাহ নোমান, মোঃ ফজর উদ্দিন, এসএমসি সদস্য মোঃ আবুল ফজল চৌধুরী, মোঃ গিয়াস উদ্দিন, শিক্ষক বদিউল আলম চৌধুরী, স্কুল ছাত্র মোঃ জিহাদ মিয়া, শেফালী আক্তার, আবু সাইদ চৌধুরী। অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষক নিতেন্দ্র সুত্রধর ও নবাগত প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেনকে সংবর্ধিত করা হয়। মঞ্চে উপস্থিত ছিলেন এসএমসি সদস্য মোঃ রমজান আলী, মোঃ আফরোজ মিয়া, ডাঃ ধীরেশ চন্দ্র দাশ, আব্দুল মোছাব্বির তালুকদার, নুরুজ্জামান চৌধুরী প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com