বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলের রশিদপুরে ট্রেনেকাটা ১ ব্যক্তির লাশ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ১ নভেম্বর, ২০১৫
  • ৫৬১ বা পড়া হয়েছে

এম এ আই সজিব ॥ ঢাকা-সিলেট রেলপথের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার রশিদপুর রেলওয়ে স্টেশনের অদূর স্থান থেকে ট্রেনে কাটা অজ্ঞাত ১ ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। গতকাল শনিবার দুপুর ১১টার দিকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুক জানান, উপজেলার রশিদপুর ও সাটিয়াজুরী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থান থেকে ট্রেনে কাটা অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com