বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ জেলা যুবসংহতির সম্মেলন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ যে কোন মূল্যে প্রতিহত করার হুমকি

  • আপডেট টাইম শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫
  • ৭৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা যুবসংহতির সম্মেলন বাতিলের দাবীতে শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে যুবসংহতির নেতৃবৃন্দ। গতকাল সন্ধ্যা ৭টার দিকে চৌধুরী বাজারস্থ জেলা জাপার অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা পরিষদ কার্যালয়ের সামনে প্রদান সড়কে আব্দুল মোক্তাদির চৌধুরীর অপুর সভাপতিত্বে ও প্রভাষক এসএম লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সেলিম আহমেদ, জেলা যুবসংহতির নেতা শেখ কামাল মিয়া, প্রভাষক ওয়াহিদুর রহমান, আরব আলী, আব্দুর রউফ, মোঃ শেখ জালাল, ফকির মোঃ কাওছার, মোনায়েম চৌধুরী,  গোলাম কিবরিয়া চৌধুরী রিপন, আব্দুল আলী, কদর আলী, সৈয়দ আকমল, জগলু আহমেদ, রইছ আলী, মোঃ দীলিপ বর্মন, জুয়েল আহমেদ, সোহেল আহমেদ রানা, সিরাজুল ইসলাম, নূরুল হক, বিশ্বজিৎ চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা বলেন, পল্লীবন্ধু এরশাদ নির্দেশ দিয়েছেন উপদেষ্ঠা এম সোবহান চৌধুরী অনুমতি ছাড়া জেলা জাপার সভাপতি ও সাধারণ সম্পাদক কোন কমিটি গঠন ও কার্যক্রম করতে পারবেন না। কিন্তু জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে অবৈধ ভাবে আজ হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে সম্মেলনের পায়তারা করা হচ্ছে। তারা অবৈধ এ সম্মেলন বাতিলের জন্য দাবী জানান। অন্যথায় যে কোন মূল্যে তা প্রতিহত করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com