মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বিদেশ ফেরত ৩ বছরের পলাতক আসামী গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫
  • ৬০৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের গোয়াছপুর গ্রামের কাউছার (২৫) নামে বিদেশ ফেরত ৩ বছরের পলাতক আসামীকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এএসআই আলমাসের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গোয়াছপুর এলাকা থেকে বিদেশ ফেরত ৩ বছরের পলাতক ওয়ারেন্টভূক্ত আসামী কাউছারকে গ্রেফতার করে। সে ওই এলাকার কন্টা মিয়ার পুত্র।
পুলিশ জানায়, কাউছারের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল। সে দীর্ঘদিন যাবত আত্মগোপন করে বিদেশে অবস্থান করছিল। সম্প্রতি কাউছার দেশে আসার পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। শুক্রবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com