বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থী হচ্ছেন না তৌহিদ চৌধুরী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫
  • ৬১৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির দলীয় মনোনয়নের জন্য এখন দু’ প্রার্থী, হাইকমান্ডে লবিং ও রাজনৈতিক মহলে কৌতুহল সংক্রান্ত স্থানীয় একটি পত্রিকার সংবাদে শহরে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সংবাদে দু’ প্রার্থীর মধ্যে পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী এবং একই গ্রামের তৌহিদুল ইসলাম চৌধুরীর নাম প্রকাশ করায় এ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ ব্যাপারে চরগাওঁ গ্রামের তৌহিদুল ইসলাম চৌধুরী বলেন, তিনি উপজেলা কিংবা পৌর বিএনপি বা তার সহযোগী সংগঠনের কোন পদ পদবীতে নেই। এমনকি ওয়ার্ড পর্যায়েও কোন কমিটির সদস্য পদে নেই। এছাড়া তিনি মেয়র পদে নির্বাচনে প্রার্থীতার জন্য কোন লবিংয়ের সাথেও সম্পৃক্ত নয়। পত্রিকায় প্রকাশিত সংবাদটি তাদের মনগড়া বলেও তিনি দাবী করে পৌর সভার সম্মানিত নাগরিকগণদেরকে উক্ত মিথ্যা সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com