বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে আমন ফসলে পোকার আক্রমণে ॥ কৃষকরা দিশেহারা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫
  • ৫৫৭ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার আমনের জমিতে নানা রোগ বালাই দেখা দিয়েছে। এসব রোগ বালাই দমনে কৃষককে হিমশিম খেতে হচ্ছে। ফুল পচা ও পাতা জলসানো রোগের আক্রমণ কিছুটা কমলেও হঠাৎ করে কারেন্ট পোকার আক্রমণ কৃষকদের দিশেহারা করে তুলেছে। দ্রুত এসব পোকার আক্রমণ দমন করা না গেলে আমন ফসল উৎপাদন অন্য বছরের চেয়ে কমে যাওয়ার আশংকা করছেন কৃষকরা। ভুক্তভোগী একাধিক কৃষকের সাথে কথা বলে জানা গেছে, আমন বীজ রোপনের শুরুতেই একাধিকবার বৈরী আবহাওয়ার কারণে এমনিতেই চাষিরা লোকসানের মুখে পড়েছেন। গত এক সপ্তাহ পূর্বে ক্ষেতে ফুল পচা ও পাতা জলসানো রোগের আক্রমণ দেখা দিয়েছে। বর্তমানে অধিকাংশ রোপা আমন ক্ষেতে শীষ বের হচ্ছে। এরমধ্যে গত কয়েকদিন ধরে হঠাৎ করে কারেন্ট পোকার আক্রমণ দেখা দেয়ায় দিশেহারা হয়ে কৃষকরা পুনরায় জমিতে কীটনাশক প্রয়োগ করছে। উপজেলার সাতপাড়া গ্রামের কৃষক মকসুদ আলী  জানান, তিনি ২ একর জমিতে রোপা আমনের চাষ করেছেন। ধানের ফলন ভাল হলেও গত কয়েকদিন পূর্বে থোড় ধানে ফুল পচা ও পাতা জলসানো সহ কারেন্ট পোকা আক্রমণ করছে। ধানের গোছার মাঝখানে শীষ কেটে দেয়ায় ওই শীষ শুকিয়ে মরে যাচ্ছে। কীটনাশক প্রয়োগ করেও তেমন একটা ফল পাওয়া যাচ্ছে না। ভূক্তভোগী কৃষকদের অভিযোগ বিভিন্ন ডিলার ও খুচরা দোকানে ভেজাল কীটনাশক দেদারছে বিক্রি হচ্ছে। ফলে কীটনাশক ক্রয় করে ক্ষেতে প্রয়োগ করেও কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না। এ দিকে মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন, রোগ প্রতিরোধে প্রতিদিন বিভিন্ন গ্রামে চাষিদের নিয়ে রোগ বালাই নাশক ব্যবহারের কর্মশালা ও মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিয়ে আসছেন। উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুল হক জানান, মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের পরামর্শে ইতিমধ্যে ফুল পচা ও পাতা জলসানো রোগ নিয়ন্ত্রনে চলে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com