শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

শহরের এ্যাপোলো ডায়গনষ্টিক সেন্টারের পার্টনারশীপ নিয়ে সংঘর্ষ ॥ আহত ৩

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫
  • ৬২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় এপোলো ডায়গনষ্টিক সেন্টারে পার্টনারশীপ নিয়ে দুই দলের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। পুলিশ আহত ১ জনকে আটক করেছে। গতকাল বুধবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ডায়গনষ্টিক সেন্টারের আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করা হয়। জানা যায়, এপোলো ডায়গনষ্টিক সেন্টারের সাবেক এমডি আব্দুর রহমান খোকনের সাথে বর্তমান এমডির লোক অজিত দেবের সাথে পার্টনারশীপ নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে গতকাল ওই সময় উভয়পক্ষে সংঘর্ষ শুরু হয়। এ All-Janil Maramari (2) copyসময় ৩ জন আহত হয়। খবর পেয়ে সদর থানার এসআই রাসেলসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মতুরাপুর গ্রামের শরীফ উদ্দিনের পুত্র সাবেক এমডি খোকন (৩৫) কে আহত অবস্থায় আটক করে। আহত অবস্থায় লিটন (৩৩) ও রুবেল (৩০), ইউনুফ আহমেদ (৩২) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত খোকন জানায়, অজিত দেব শহরের ঘোষপাড়া এলাকার অতুল দেবের পুত্র। স্থানীয় হওয়ায় লোকজনকে নিয়ে ওই সময় তার উপর চড়াও হয়। ঘটনার পর থেকে এপোলো ডায়গনষ্টিক সেন্টারটি বন্ধ রয়েছে। অভিযোগ উঠেছে হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মতো অবৈধ ডায়গনষ্টিক সেন্টার গড়ে উঠেছে। এ ছাড়া পরীক্ষা-নিরীক্ষার নামে রোগীদের কাছ থেকে গলাকাটা ফি আদায় করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com