বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

দূর্গাপূজায় নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে এবারই প্রথম শহরে ক্লোজ সার্কিট ক্যামেরা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫
  • ৫৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দূর্গাপূজায় নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে এবারই প্রথম ক্লোজ সার্কিট ক্যামেরা সহ সার্বিক বিষয় সম্পর্কে এক প্রেস ব্রিফিং গতকাল শহরের রামকৃষ্ণ মিশন এলাকায় পুলিশের কন্ট্রোল রোমে অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র এর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলামের পরিচালনায় প্রেস ব্রিফিং অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন এডভোকেট মোঃ আবু জাহির এমপি। এতে বক্তব্য রাখেন জেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব, পৌর পুজা কমিটির সভাপতি পিযুষ চক্রবর্তী, চ্যানেল এসের জেলা প্রতিনিধি সৈয়দ মুফাজ্জেল সাদাত প্রমুখ।
প্রেস ব্রিফিংয়ে এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকারের শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থার কারনে সারাদেশে শান্তিপূর্ন পুজা উৎসব অনুষ্ঠিত হচ্ছে।
পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেন, দূর্গাপূজায় নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে এবারই প্রথম ক্লোজ সার্কিট ক্যামেরা চালু করা হয়েছে। পূজা চলাকালে যদি কোন অপরাধ সংঘটিত হয় তবে তাকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। তিনি বলে সকল পূজা মন্ডপসহ পুরো শহর সিসি ক্যামেরার আওতায় রয়েছে। যা সব কিছুই রেকর্ড হচ্ছে। তাৎক্ষণিক ভাবে অপরাধী আইন শৃংখলা বাহিনীর চোখ ফাকি দিলেও রেকর্ডের মাধ্যমে অপরাধী চিহ্নিত করে শাস্তি প্রদান করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com