বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বিশিষ্ট ব্যবসায়ী ছিদ্দিকুর রহমানের ইন্তেকাল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫
  • ৪৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, মার্চেন্ট এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি ছিদ্দিকুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না…..রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭।
বুধবার সকাল ১১টায় হবিগঞ্জ শহর তলীর বহুলায় নিজ বাড়ীতে তিনি ইন্তেকাল করেন। বাদ আছর হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার জামে মসজিদে তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে অ্যাডভোকেট মো. আবু জাহির এমপিসহ শহরের গণ্যমান্য ব্যাক্তি বর্গ অংশ নেন।  বাদ মাগরিব বহুলা ঈদগাহে দ্বিতীয় জানাযা শেষে পারিবারক গোরস্থানে তাকে দাফন করা হয়। সেখানে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট চৌধুরী আব্দুল হাই ও নিহতের আত্মীয় স্বজন।
ছিদ্দিকুর রহমান ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। তিনি একজন সৎ ব্যবসায়ী ও সদালাপী হিসাবে সবার কাছে পরিচিত। চৌধুরী বাজারের ছিদ্দিক স্টোর ছিল তার ব্যবসা প্রতিষ্ঠান। মার্চেন্ট এসোসিয়েশনের আজীবন সদস্য ছাড়াও তিনি চৌধুরী বাজার জামে মসজিদ কমিটিরও সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com