বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে প্রবাসীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি ॥ ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট

  • আপডেট টাইম রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫
  • ৫৪৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের হরিধরপুর গ্রামে সৌদি আরব প্রবাসীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। গত শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
১২/১৪ জনের সংঘবদ্ধ ডাকাতদল বাড়ীর লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি ও মারপিট করে ৯ ভরি স্বর্নালংকার নগদ ১০ হাজার টাকা কয়েকটি মোবাইল ফোন ও অন্যান্য মালামালসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে গৃহকর্তা জানান। এলাকাবাসী সুত্রে জানা যায়, ওই গ্রামের সৌদি আরব প্রবাসী সমর চন্দ্র শীলের বাড়ীতে ওই দিন রাতে ১২/১৪ জনের একদল মুখোশধারী ডাকাতদল প্রথমে বাড়ীর ঘরের সীদ কেটে ঘরে প্রবেশ করে বাড়ীর সবাইকে অস্ত্রের মুখে জিম্মি ও মারপিট করে টাকা পয়সা ও মালামাল লুট করে। এ সময় বাড়ীর লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতদল পালিয়ে যায়। খবর পেয়ে ওসি (তদন্ত) গৌর চন্দ্র মজুমদারের নেতৃত্বে একদল পুলিশ গতকাল শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে ওসি (তদন্ত) গৌর চন্দ্র মজুমদার জানান, সংঘটিত ঘটনাটি ডাকাতি নয়, ডাকাতি ঘটনার কোন আলামত পাওয়া যায় নি। তবে যে ঘটনাটি ঘটেছে তদন্তের স্বার্থে বলা যাচ্ছে না। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত চলছে বলেও জানান ওই কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com