বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে দেড় কোটি টাকা ব্যয়ে ৪তলা ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন

  • আপডেট টাইম রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫
  • ৫৬২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে ১ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে ৪তলা ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ-১ আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বাবু এই ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। এ সময় কলেজের অধ্যক্ষ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় বক্তব্য রাখেন-গভর্নিংবডির সদস্য ও পানিউমদা ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, আনিস মিয়া, আরজত মিয়া মেম্বার, ফজল আহমেদ মেম্বার, সুষেল আহমেদ, জাতীয় পার্টি নেতা ডাঃ আবুল খায়ের, লুৎফর রহমান, রকিব উদ্দিন, স্বপন আহমেদ, নুরুজ্জামান চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা, রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের বহুতল ভবন নির্মাণে সর্বাত্বক সহযোগীতার জন্য এমপি মুনিম চৌধুরীকে ধন্যবাদ ও অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও এমপি’র সহযোগীতা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় এম এ মুনিম চৌধুরী এমপি বলেন- শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পাড়ে না। তাই নবীগঞ্জ-বাহুবল এলাকার শিক্ষা বিস্তারে আমি আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি। তিনি কলেজের খেলার মাঠের উন্নয়নে ২ লাখ টাকা অনুদান দেয়ার ঘোষণা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com