মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

এমপি আবু জাহিরের প্রচেষ্ঠায় দীর্ঘদিনের বঞ্চনার অবসান হলো ঘোড়াবই গ্রামের

  • আপডেট টাইম শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫
  • ৮৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে অবশেষে বিদ্যুতের আলোতে আলোকিত হলো সদর উপজেলার ঘোড়াবই গ্রাম। আড়াই কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণ করে ১০২ জন গ্রাহকের মাঝে এই সংযোগ দিতে সরকারের ব্যয় হয়েছে প্রায় ৩০ লাখ টাকা। বৃহস্পতিবার বিকেলে রাজিউরা ইউনিয়নের ঘোড়াবই গ্রামে বিদ্যুতায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই বিদ্যুতায়নের শুভ সূচনা করেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির। তিনি তার বক্তব্যে বলেন, নির্বাচনের সময় এক শ্রেণির মানুষ মিথ্যাচার করে বলত, আওয়ামী লীগকে ভোট দিলে বাংলাদেশ ভারত হয়ে যাবে, ইসলাম থাকবে না, ইত্যাদি। আজ তাদের কথা মিথ্যা প্রমাণিত হয়েছে। ইসলামও যায়নি, ভারতও হয়নি বাংলাদেশ। বরং সর্বকালের রেকর্ড ভঙ্গ করে উন্নয়নের চাকা দ্রুত গতিতে এগিয়ে চলেছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ দেশে বিদেশে সম্মানিত হচ্ছে।
আবু জাহির আরো বলেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত ২য় বারের এমপি। আমার কাজ হল এলাকার উন্নয়ন করা। আগামী দিনে আপনাদের সহযোগিতা পেলে অসমাপ্ত রাস্তাঘাট সহ অন্যান্য কাজ সম্পন্ন করব।
হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ ছোলায়মান মিয়া, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সৈয়দ গাজীউর রহমান, দপ্তর সম্পাদক মোঃ আলমগীর খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল। বিশিষ্ট মুরুব্বী মোঃ লাল মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজিউরা ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম বাবুল, ব্যবসায়ী আব্দুল কাইয়ুম। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ আহাম্মদ আলী শামীম ও  রাজিউরা ইউনয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফরিদ মিয়া।
পরে প্রধান অতিথি বিদ্যুতের সুইচ টিফে আনুষ্ঠানিকভাবে ঘোড়াবই গ্রামের বিদ্যুতায়ন উদ্বোধন করেন। এ সময় গ্রামবাসী করতালি দিয়ে প্রধান অতিথিকে অভিনন্দন জানান। গ্রামবাসীর পক্ষে কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য দেন মোঃ আলিম উদ্দিন, মোঃ সিরাজ আলী ও খন্দকার জাবেদ জীলানী।
অনুষ্ঠানে সদর উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দসহ ঘোড়াবই, শৈলজুরা, সুরাবই, পুরাসুন্দা, আমিনপুর, বাঘআচরা, ভঙ্গুরহাটি, ভাদগুরী, উচাইল সহ বিভিন্ন গ্রামের মুরুব্বী ও যুবকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com