বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জে হোটেল থেকে কলগার্লসহ খদ্দের আটক

  • আপডেট টাইম শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫
  • ৭৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের বিভিন্ন আবাসিক হোটেলে কলগার্লদেরকে দিয়ে দেহ ব্যবসার অভিযোগ উঠেছে। আর এসব ব্যবসায় জড়িয়ে পড়ছে স্কুল-কলেজের শিক্ষার্থীর পাশাপাশি প্রবাসীর স্ত্রীরাও। সম্প্রতি শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজারের দু’টি বডিং থেকে পুলিশ অভিযান চালিয়ে একাধিকবার কলগার্লসহ খদ্দের আটক করে। কিন্তু কিছুদিন বন্ধ থাকার পর এসব ব্যবসা পুনরায় চাঙ্গা হয়ে উঠে। এদের কাছ থেকে কমিশন নিচ্ছে অসাধু পুলিশ সদস্যরা।
গতকাল শুক্রবার বিকালে শায়েস্তাগঞ্জ থানার এসআই আতিকুল ইসলাম আতিকের নেতৃত্বে একদল পুলিশ রেল স্টেশন এলাকার চেয়ারম্যান বডিং থেকে কলগার্লসহ লাবন তালুকদার (২৫) নামে এক যুবককে আটক করে। তার সাথে থাকা কলগার্ল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রী পিংকি বলে জানা গেছে। সে মাধবপুর উপজেলার বাসিন্দা। লাবন তালুকদার সদর উপজেলার পুরাসুন্দা গ্রামের জিতু তালুকদারের পুত্র। সাংবাদিকরা তথ্য জানতে চাইলে নানান টালবাহানা করা হয়। এব্যাপারে এসআই আতিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আটক করা হয়েছে, তবে তিনি তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com