শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হিজরী নববর্ষকে স্বাগত জানিয়ে ক্যাডেট মাদ্রাসার স্বাগত মিছিল

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫
  • ৫২৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ১৪৩৭ হিজরী নববর্ষ বরণ উপলক্ষে একটি আধুনিক মানসম্মত সমন্বিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান “হবিগঞ্জ ক্যাডেট মাদ্রাসা’র” পক্ষ থেকে গতকাল সকালে আরবী নববর্ষকে স্বাগত জানিয়ে একটি বর্ণাঢ্য স্বাগত মিছিল করা হয়। মাদ্রাসা ক্যাম্পাস থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ঐতিহ্যবাহী কোর্ট মসজিদ প্রাঙ্গনে “হিজরী নববর্ষ তাৎপর্য শীর্ষক” আলোচনা সভা ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন- আল্লামা অধ্যক্ষ সোলাইমান খাঁন রাব্বানী। তিলাওয়াতে কোরআন ও না’তে রাসূল (দঃ) পরিবেশনের মাধ্যমে হিজরী নববর্ষ উদ্যাপনের গুরুত্ব, মাহাত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন, আল্লামা গোলাম মোস্তফা নবীনগরী, মোহাম্মদ আব্দুল মালেক, রোটারিয়ান এ এস এম মুহসিন চৌধুরী, উপাধ্যক্ষ মাওঃ মাহ্মুদুল হাসান, আজিজুর রহমান মান্না, মোহাম্মদ আলমগীর, মাওঃ আবু ইউসুফ আল কাদেরী, মোহাম্মদ রবিউল আমিন, মাওঃ নোমান আহমদ, মাওঃ আব্দুল আউয়াল, মাওঃ তাওহীদুর রহমান, মাওঃ বাদশা আলম, গোলাম আম্বিয়া সুমন, মাওঃ সামছুদ্দিন, আব্দুল কুদ্দুছ জিহাদী, মোহাম্মদ জুয়েল সরদার প্রমূখ। বক্তাগণ বলেন, ইংরেজী সন-তারিখ ব্যবহারে ঔপনিবেশিক মানসিকতার পরিচায়ক, বাংলা সন-তারিখে শুধু স্থানীয়, স্বদেশীকতা কিংবা ভাষা চেতনারই বহিঃপ্রকাশ ঘটে। কিন্তু ইসলামী বর্ষপুঞ্জি হিজরী সন-তারিখ প্রচলন ও ব্যবহারের মধ্যে স্থানীয়, জাতীয় ও ধর্মীয় চেতনার বহিঃপ্রকাশ ঘটে। কাজেই হিজরী সাল গণনার ও ব্যবহারের পক্ষে জনমত বা চেতনা সৃষ্ঠি প্রয়োজন। এতে সকল গণনার পাশাপাশি ইসলামী ঐতিহ্য চেতনাও মুসলিম জাতির মাঝে জাগ্রত হবে। তারা বলেন, হিজরী বর্ষ গণনার মধ্য দিয়ে মুসলিম বিশ্বের সকল মুসলমান এক ও অভিন্ন ঐক্য সূত্রে আবদ্ধ হতে পারে। তাই বিজাতীয় অপসংস্কৃতির আগ্রাসন রোধে ও ইসলামী সংস্কৃতি প্রতিষ্ঠায় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের বিকল্প নেই। পরিশেষে মিলাদ শরীফ ও নতুন বছরে দেশ জাতির সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com