সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে দায়রা জজ আদালতে স্থানান্তর

  • আপডেট টাইম বুধবার, ১৪ অক্টোবর, ২০১৫
  • ৬৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামীলীগ শাহ এএমএস কিবরিয়াসহ ৫ হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক মামলা বিচারের জন্য হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এস এম হুমায়ূন কবীর মামলাটি দায়রা জজ আদালতে পাঠানোর নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন কোর্ট ইন্সপেক্টর কামাল আহমেদ ও সিএসআই আলা আমিন।
আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা সিলেট সিআইডির তৎকালীন সিনিয়র এএসপি মেহেরুন্নেছা পারুল অধিকতর তদন্ত শেষে চলতি বছরের ৫ আগস্ট আদালতে সম্পূরক চার্জশিট দেন। এতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সিলেটের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার বরখাস্তকৃত মেয়র জিকে গউছসহ হত্যা মামলার ৩৫ জনকে আসামিভুক্ত করা হয়। এর মাঝে একজন মারা গেছেন এবং অপর দুইজনের নাম ও ঠিকানা ভুল থাকায় তাদেরকে অব্যাহতির আবেদন জানানো হয়। বাকি ৩২ জন আসামির মধ্যে ১৫ জন কারাগারে ৯ আসামী পলাতক ও আটজন উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। আগামী ১২ নভেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়। জামিনে থাকা আটজনের মধ্যে সাতজন গতকাল মঙ্গলবার আদালতে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত জনসভা শেষে ফেরার পথে দুর্বৃত্তদের ছোড়া গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া ও তার ভাতিজা শাহ মঞ্জুর হুদাসহ পাঁচজন।
এতে আহত হন বর্তমান জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপিসহ ৪৩ জন। এ ঘটনায় হবিগঞ্জ সদর থানায় হত্যা এবং বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। হত্যা মামলাটির বিচার সিলেটের দ্রুত বিচার আদালতে ইতোমধ্যে শুরু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com