স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচং সদর দক্ষিণ-পশ্চিম ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন এর মাতা মোছাঃ আয়শা বেগম (৯৪) কে বয়স্কা অবস্থায় হিব্বুন ফ্রেকচার এর কারণে ঢাকার পঙ্গু হাসপাতালে গত ০৩ অক্টোবর অপারেশনের জন্য ভর্তি করা হয়। সেখান থেকে সংকটাপন্ন অবস্থায় ১২ই অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে (পিজি) অর্থোপেডিক সার্জারী বিভাগের ৭০৬ নং রুমে প্রফেসর ডাঃ এজেডএম সেলিমুল্লাহ ও ডাঃ কামরুল আহসান এর তত্বাবধানে নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে। কনিষ্ঠ ছেলে মোহাম্মদ আলী মমিন অসুস্থ মায়ের পাশে অবস্থান করছেন। বড় ছেলে আব্দুল মালেক এজাজ, মেয়ে রোকসানা বেগম লাভলী, নাতী আলী মোঃ আসেফ হাসান শুভন ও আলী মোঃ ওয়াসেফ হাসান রিওন সুস্থতায় দেশবাসীর দোয়া কামনা করছেন।