বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

দেশ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে-এমপি মজিদ খান

  • আপডেট টাইম শনিবার, ১০ অক্টোবর, ২০১৫
  • ৬৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গতকাল শুক্রবার বানিয়াচং উপজেলার ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের আদার বাড়ী পাকা রাস্তা হইতে প্রতাপপুর গ্রাম ভায়া এসপি (অবঃ) আব্দুল মান্নানের বাড়ীর রাস্তা উদ্বোধন করেছেন আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপি। ৩১ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান বলেন, বর্তমান সরকারের উন্নয়ন প্রচেষ্টায় দেশ নিম্ন মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। তিনি আরো বলেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকলে বাংলাদেশ একদিন মধ্যম আয়ের দেশে পরিণত হবে। বর্তমান সরকারের আমলে বানিয়াচং-আজমিরীগঞ্জ উপজেলায় স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট, কবরস্থান-শ্মশানঘাট ও ঈদগাহের ব্যাপক উন্নয়ন হয়েছে। তাছাড়া বিভিন্ন গ্রামে বিদ্যুৎ সংযোগও দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও বানিয়াচং উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়ার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাসুদ উল্লা খান সাজ্জাত, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ছায়েব আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আশরাফ সোহেল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এ.জেড.এম উজ্জ্বল, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মাহমুদ আখঞ্জী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সোহেল আহমেদ, উপজেলা যুবলীগ নেতা সুমন আখঞ্জী প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com