বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন চরহামুয়া থেকে ৩টি এয়ারগান উদ্ধার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-সমাবেশ শুভাযাত্রা নিষিদ্ধ ॥ ৮২ ঘণ্টা নিজ এলাকা ছাড়তে পারবে না কেউ বানিয়াচংয়ে ধানের শীষের গণমিছিল ॥ দীর্ঘ প্রতীক্ষার উৎসবমুখর পরিবেশের সাক্ষী হলো বানিয়াচংবাসী হবিগঞ্জে সর্বদলীয় জনসভায় জিকে গউছ মা-বোনদের নিয়ে কটুক্তির জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে নবীগঞ্জে মহাসড়কে বালু সরবরাহে পাইপ লাইন স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবী লাখাই ও শায়েস্তাগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল ॥ প্রচারণার শেষ দিনে জনতার ঢল এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে বাছিত ও জীবন হাড্ডাহাড্ডি সম্ভাবনা সংখ্যালঘু ভোটে জয় পরাজয় নবীগঞ্জে ওরসে চালককে গাছের সঙ্গে বেঁধে মারধর করে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা

বাহুবলে বরযাত্রীবাহী নৌকায় হামলায় ॥ আহত ১০

  • আপডেট টাইম শনিবার, ৩ অক্টোবর, ২০১৫
  • ৫১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে বরযাত্রীবাহী নৌকায় হামলায় বরসহ প্রায় ১০/১২ জন আহত হয়েছে। গতকাল দেড় টার দিকে বাহুল উপজেলার করাঙ্গী নদীর সিংবাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের পাচঁপাড়িয়া গ্রামের আব্দুল হক বিয়ে বাহুবল উপজেলার সুনাইশংকরপুর গ্রামের জনৈক কন্যার সাথে। গতকাল শুক্রবার দুপুরে নির্ধারিত দিন তারিখে বর বরযাত্রী নিয়ে বরের পক্ষের লোকজন করাঙ্গী নদী দিয়ে নৌকাযোগে বিয়ে বাড়ী যাচ্ছিলেন। পথিমধ্যে সিংবাড়ী নামক স্থানে বরযাত্রীর নৌকাটি পৌছলে সে খানে স্থাপিত একটি বাশেঁর শাকুর সাথে নৌকাটির ধাক্কা লাগে। এতে শাকুটি ভেঙ্গে যায়। এ সময় বর যাত্রীর পক্ষের মুরুব্বিরা ওই শাকু মেরামতের সকল ব্যয় বহন করার আশ্বাস দেন। এর পরও লোকজন দেশী  অস্ত্র-স্বস্ত্র নিয়ে বরযাত্রীদের উপর হামলা করে। এ সময় হামলাকারীরা নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
অপর একটি সূত্রে জানায়, ওই এলাকার এক যুবক হবু কনে বিয়ে করতে প্রস্তাব দেয়। এতে কনে পক্ষ রাজি না হওয়ায়। ওই যবক ক্ষিপ্ত হয়ে বিয়ে ভাঙ্গার পরিকল্পনা করে। এর অংশ হিসেবে পরিকল্পিতভাবে লোকজন নিয়ে আগে থেকে ওই স্থানে অবস্থান নেয়। এবং সাকো ভাঙ্গার অজুহাতে বর সহ বরযাত্রীদের উপর হামলা চালায়। এতে মহিলা সহ প্রায় ১০/১২ জন আহত হয়। এর মধ্যে বর আব্দুল হকও গুরুতর আহত হন।
এ ব্যাপারে বাহুবল থানার অফিসার্স ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সাঁকো ভাঙ্গার কারনে নদীর দু’পাড়ের ৫০/৬০ জন লোক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বরযাত্রীর উপর হামলা চালায়। ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com