বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ট্রিপল মার্ডারের আসামী গ্রেফতার ॥ রহস্যজনক কারনে কয়েক ঘন্টা পর মুক্তি

  • আপডেট টাইম সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫
  • ৬২৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা বাজার থেকে গতকাল রবিবার সন্ধ্যায় ট্রিপল মার্ডারের ওয়ারেন্টভুক্ত আসামী ওই গ্রামের আমিনুল ইসলাম খাঁেনর ছেলে আব্দুল বাছিত খাঁন দারজনকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু রহস্যজনক কারনে কয়েক ঘন্টার মধ্যেই ছেড়ে দিয়েছে ইনাতগঞ্জ ফাড়িঁ পুলিশ। এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে। এ ঘটনায় ফাড়িঁ ইনর্চাজ এসআই ধর্মজিৎ সিনহার বিরুদ্ধে ঘুষের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। এছাড়াও তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতি ও নিরীহ লোকদের অর্থের বিনিময়ে হয়রানীসহ মিথ্যা মামলায় ফাসাঁনোর অভিযোগ রয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, সম্প্রতি ইনাতগঞ্জ ফাড়িঁ এলাকায় দিন দিন আইনশৃংখলার চরম অবনতি ঘটে চলেছে। পুলিশ কার্যত কোন ভুমিকা রাখতে পারছে না। গেল রমজান মাসে কাকুড়া করিমপুরের জনৈক লন্ডন প্রবাসী দ্বারা প্রভাবিত হয়ে এক নিরীহ ব্যক্তিকে আটক করে ইনাতগঞ্জ পুলিশ ফাড়িঁর ইনর্চাজ ধর্মজিৎ সিনহা। পরে তাকে ইয়াবা ও গাজা দিয়ে একটি সাজাঁনো মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করা হয়। বিষয়টি নিয়ে স্থানীয় জনতার মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবগত করা হয়েছে বলে জানান স্থানীয় লোকজন। গতকাল রবিবার সন্ধ্যার দিকে দীঘলবাক ইউপির কসবা গ্রামের আলোচিত ট্রিপল মার্ডারের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আব্দূল বাছিত খাঁন দারজনকে কসবা বাজার থেকে গ্রেফতার করেন এসআই ধর্মজিৎ সিংহ। এর কয়েক ঘন্টা পরই তিনি বাদী পক্ষভুক্ত লোকদের সাথে আতাত করে আটককৃত আসামীকে ছেড়ে দিয়েছেন। ওয়ারেন্টভুক্ত আসামীকে ছেড়ে দেয়ার ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় উঠে। অভিযোগ রয়েছে বাদী পক্ষ নিজেদের সুব্যবস্থা বজায় রাখার স্বার্থে এবং প্রতিপক্ষের লোকদের মধ্যে ধৃতসহ অপরাপর কিছু ট্রিপল মার্ডারের আসামীদের মধ্যে ভাঙ্গন সৃষ্টির লক্ষে এসআই ধর্মজিৎকে ম্যানেজ করে ট্রিপল মার্ডারের আসামীকে গ্রেফতার করিয়ে ছাড়িয়ে নেন। এ ব্যাপারে এসআই ধর্মজিৎ সিনহা বলেন, ধৃত আসামীর পিতার নামের সাথে গড়মিল ছিল। এ ছাড়া বাদী পক্ষ আটককৃত দারজন তাদের আসামী নয় দাবী করলে ছেড়ে দেয়া হয়। তবে তিনি তাকে গ্রেফতারের কথা অস্বীকার করলেও আটক করে পুলিশ ফাড়িঁতে নিয়ে আসার কথা স্বীকার করেছেন। নাম প্রকাশ না করার শর্তে এলাকার অনেকেই এ প্রতিনিধিকে ফোন করে এসআই ধর্মজিৎ সিংহ’র বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com