বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে মিতালী বাসের ধাক্কায় শিশুসহ আহত ২ ॥ গুরুতর আহতবস্থায় সিলেট প্রেরণ

  • আপডেট টাইম সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫
  • ৬০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় শিশুসহ ২ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট ওসামনী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে বাহুবল উপজেলার চলিতাতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, ওই উপজেলার মোতাহারপুর গ্রামের ফরেশ আলীর স্ত্রী একতের বিবি (৪৫) ও তার ভাতিজা জামাল মিয়া (৫) কে নিয়ে চলিতাতলা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী মিতালী পরিবহনের (ঢাকা মেট্ট-থ-১৪-১১৭২) এর একটি গাড়ী তাদের চাপা দেয়। এতে উল্লেখিতরা গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেট ওসামনী মেডিকেল কলেজে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com