বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জের যুবকসহ মাধবপুরে গাড়ী চোর চক্রের ৩ সদস্য আটক ॥ পিকআপন ভ্যান উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৮০ বা পড়া হয়েছে

এম এ আই সজিব ॥ মাধবপুর থেকে  সিলেট জেলার আন্তঃ জেলা ডাকাত দলের ৩ সদস্যকে আটক করেছে হবিগঞ্জ ডিবি পুলিশ। গতকাল বুধবার বিকাল ৬টায় তাদের মাধবপুর বাজার থেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি পিকআপ ভ্যান (সিলেট-ন/১১/০৬৪২), ১টি মাস্টার চাবি এবং ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটককৃতরা হল, নবীগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের নাজিমপুর গ্রামের আব্দুল কালিদ এর ছেলে মোঃ রুবেল মিয়া (২০)। মৌলভীবাজার জেলার আপার কাগাফালা ইউপির কাউফালা গ্রামের মোঃ আব্দুলাহর ছেলে মোঃ আলী হোসেন (২৫), এবং লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের আব্দুল গফুরের ছেলে মোঃ সাইদুর ইসলাম (২৭)।
এ ব্যাপারে ডিবির এস আই সুদ্বীপ রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর বাজার থেকে তাদের আটক করা হয়। তারা বহুদিন ধরে বিভিন্ন জেলায় ডাকাতি করে আসছে। তিনি আরো জানান, আটককৃতদের মধ্যে রুবেল মিয়া কিছুদিন আগে সিএজি ডাকাতি মামলা থেকে জামিনে ছাড়া পেয়েছে।
আটককৃতরা জানান, ২দিন আগে মৌলভীবাজার থেকে গাড়িটি চুরি করে তাদের গডফাদার মাধবপুর উপজেলার নোয়াপাড়া গ্রামের মস্তো মিয়ার কথায় বিক্রয় করার জন্য গাড়িটি নিয়ে এসেছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com