বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই খুন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫১৯ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুরে বাঁশ কাটা নিয়ে ঝগড়ার জের ধরে বড় ভাইয়ের ফিকলের আঘাতে ছোট ভাই আরাধন রায় (২৫) খুন হয়েছে। গতকাল বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরাধন মারা যান। নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়-রবিবার দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের আনন্দপুর গ্রামের মৃত লাল মোহন রায়ের ছেলে আরাধন রায়ের মালিকানাধীন জায়গা থেকে তার বড় ভাই নারায়ন রায় জোরপূর্বক বাঁশ কাটতে গেলে আরাধন বাঁধা দেয়। এ নিয়ে তর্কবির্তকের এক পর্যায়ে নারায়ন ও তার ছেলে সুব্রত রায় ছোট ভাই আরাধনকে ফিকল দিয়ে বুকে আঘাত করে। মুমূর্ষ অবস্থায় তাকে বি-বাড়ীয়া হাসপাতালে নিয়ে গেলে কতর্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সকালে সে মারা যায়। স্থানীয় চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ সত্যতা নিশ্চিত করে বলেন আরাধন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। থানার পরিদর্শক (তদন্ত) কে.এম.আজমীরুজামান বলেন- আরাধনের লাশ ঢাকায় ময়না তদন্ত শেষে বাড়ী নিয়ে আসছে। এখনও কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com