বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শরীফপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু ॥ আটক ২

  • আপডেট টাইম বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫
  • ৬০১ বা পড়া হয়েছে

এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার শরীফপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়। নিহত মাসুক আলী (৩০) ওই গ্রামের আরজু মিয়ার ছেলে। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে। পুলিশ ও আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুল হেকিমের ছেলে সালাম মিয়ার সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের ছুরত আলীর ছেলে হাছন আলীর জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সোমবার বিকেলে বিরোধপূর্ণ ওই জমি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় মাসুক আলী সংঘর্ষ থামাতে গেলে গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়। মঙ্গলবার ভোরে তার অবস্থার অবনতি হলে আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। এ ঘটনায় পুলিশ জড়িত সন্দেহে পার্শ্ববর্তী চানপুর গ্রামের রহমত আলীর ছেলে কামরুল হোসেন ও সালাম মিয়াকে আটক করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com