বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে প্রেমের টানে খালুর সাথে স্কুল ছাত্রী ভাগ্নির পলায়ন

  • আপডেট টাইম বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫
  • ৮০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে প্রেমের টানে খালুর সাথে পালিয়ে যাওয়া স্কুল ছাত্রী ভাগ্নিকে খালার মামলায় উদ্ধার করেছে পুলিশ। পালিয়ে যাওয়ার সময় লম্পট খালুকেও আটক করা হয়। এ নিয়ে রসালো আলোচনার ঝড় বইছে।
জানা যায়, উপজেলার ইছাকুটা গ্রামের মালদ্বীপ প্রবাসীর কন্যা শ্রীকুটা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী জোনাকি আক্তার (১৫) এর মা মারা যাবার পর খালার বাড়ি পার্শ্ববর্তী পূর্ব হাঁেসর গাঁওয়ে বেশীর সময় থাকতো। এ সুবাদে জোনাকির উপর নজর পড়ে ওই গ্রামের সৈয়দ উল্লার পুত্র তার খালু আনোয়ার আলী (৩৫) এর। সে প্রায়ই জোনাকিকে প্রেমের প্রস্তাব দিত। বিষয়টি জোনাকি তার খালাকে জানালে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। এক পর্যায়ে জোনাকি তার প্রেমে সাড়া দেয়। এরই ধারাবাহিকতায় গত ১ সেপ্টেম্বর সকলের অগোচরে জোনাকি ও আনোয়ার অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। এ ব্যাপারে খালা আঙ্গুরা বাদি হয়ে চুনারুঘাট থানায় মামলা করলে ২ সপ্তাহ পর গত সোমবার বিকেলে এসআই আব্দুল্লাহ আল জাহেদ অভিযান চালিয়ে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার কুমিয়া গ্রাম থেকে জোনাকিকে উদ্ধার করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাবার সময় লম্পট আনোয়ার আলীকে আটক করা হয়। গত মঙ্গলবার দুপুরে জোনাকির ডাক্তারী পরীক্ষা শেষে আনোয়ার আলীসহ কোর্টে প্রেরণ করা হয়। এদিকে আদালত আনোয়ার আলীকে কারাগারে প্রেরণ করেন এবং জোনাকিকে তার খালার জিম্মায় দেন। এ ঘটনা নিয়ে চুনারুঘাটে আলোচনা সমালোচনার ঝড় বইছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com