মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে লেঃ কর্ণেল সাজ্জাত হোসেন ॥ মাদকের ভয়াবহতা পাড়া মহল্লায় ছড়িয়ে পড়েছে

  • আপডেট টাইম সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে ঃ কর্ণেল সাজ্জাত হোসেন বলেছেন-মাদক এমন একটি ব্যাধি যা পরিবার, সমাজ ও রাষ্ট্রকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। মাদকের ভয়াবহতা এমন ভাবে বৃদ্ধি পেয়েছে যা পাড়া-মহল্লায় ছড়িয়ে পড়েছে। যৌন নির্যাতন, ধর্ষন, চুরি-ডাকাতিসহ সমস্ত অপরাধের মূলে রয়েছে মাদকের অনুপ্রবেশ। কিছু সংখ্যক মাদক ব্যবসায়ীর জন্য আমাদের সমাজ-দেশ ধ্বংস হয়ে যাবে, তা হতে দেয়া হবে না। মাদক বিক্রেতা, সেবককারী, পরিবহন কাউকেই ছাড় দেয়া হবে না। মাদক মুক্ত সমাজ ও দেশ গড়তে বিজিবি প্রতিজ্ঞাবদ্ধ। তাই মাদক ব্যবসায়ীসহ তাদের বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতা করেন আমরা এ এলাকাকে মাদকমুক্ত করে ছাড়বই ইনশাল্লাহ। তিনি গতকাল রবিবার বিকালে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের হল রুমে সীমান্তে অপরাধ দমনে জনসচেতনতা বৃদ্ধি শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান সামসুল ইসলাম কামালের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চৌমুহনী ইউ.পি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, বহরা ইউ.পি চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, শাহজাহানপুর ইউ.পি চেয়ারম্যান পারভেজ চৌধুরী, ধর্মঘর কলেজের অধ্যক্ষ আজগর আলী, প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, সহসভাপতি আইয়ুব খান, সাধারন সম্পাদক মিজানুর রহমান প্রমূখ। মতবিনিময় সভায় এলাকার শত শত গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com