বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সদর উপজেলার লস্করপুরে রাস্তা নিয়ে সংঘর্ষ ॥ আহত ১৫

  • আপডেট টাইম শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫
  • ৭৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের আদ্দপাশা গ্রামে রাস্তা নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে এ সংঘর্ষ হয়।
আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুল আলীর পুত্র রজব আলীর সাথে একই গ্রামের নুর মিয়ার পুত্র তাহের মিয়ার সাথে একটি সরকারি রাস্তা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এ রাস্তা নিয়ে কয়েক বছর পুর্বে উভয় পক্ষের মাঝে কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ১ ব্যক্তি নিহতসহ অর্ধশত লোক আহত হয়। পরে হবিগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় আদালত আব্দুল আলী ও তার ভাই ইউছুফ আলীর ১৪ বছরের কারাদন্ড প্রদান করেন। ওই মামলায় আব্দুল আলীর পুত্র দীর্ঘ দিন হাজত বাস করে সম্প্রতি আপিলে মুক্তি পায়। মুক্তি পেয়ে আব্দুল আলী বাড়িতে গিয়ে প্রতিশোধের নেশায় গতকাল আবারো তাহের মিয়া ও তার পরিবারের উপর হামলা চালায়। হামলায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আহতদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো, শাহীন মিয়া (২৬), কামাল মিয়া (২২), তোরাব আলী (৫৪), ফরিদ মিয়া (২৮), তাহির মিয়া (৩৭), আব্দুস সুবহান (৫২) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com