বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

জেলা জামায়াতের দোয়া মাহফিল

  • আপডেট টাইম রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৩
  • ৫৯০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস ও আওয়ামী সরকারের হিংস্র আক্রোশে হত্যাকান্ডের শিকার শহীদ আব্দুল কাদের মোল্ল্সাহ সকল শহীদদের জন্য কেন্দ্র ঘোষিত কর্মসূচী ‘দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা অফিস প্রাঙ্গনে জেলা জামায়াতের আমীর কাজী মাও: মুখলিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত দোয়া মাহফিলে শহীদ আব্দুল কাদের মোল্লার অনবদ্য জীবন ও কর্মের উপর আলোচনা পেশ করেন জেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারী আলহাজ্জ আব্দুর রহমান, সহকারী সেক্রেটারী লুৎফুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য ও হবিগঞ্জ পৌর আমীর কাজী মহসিন আহমদ, শিবিরের জেলা সভাপতি খলিলুর রহমান, সেক্রেটারী আতিকুল ইসলাম সোহাগ, এডভোকেট হাফিজুল ইসলাম, শিবিরের সাবেক জেলা সভাপতি নজরুল ইসলাম, সাবেক জেলা সেক্রেটারী এডভোকেট হুসনুল আনাম খান, পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য আমজাদ হোসেন মনি, উমেদনগর অঞ্চলিক শাখা সভাপতি আজিজুল ইসলাম, এডভোকেট মোকাম্মেল হোসেন রবিন, শফিকুল ইসলাম, হাফেজ আবু মুসা, মুস্তাফিজুর রহমান প্রমুখ।
সভাপতির বক্তব্যে জেলা আমীর মাও; কাজী মুখলিছুর রহমান বলেন, মুক্তিযোদ্ধের শেষ প্রান্তে এসে পাক হানাদার বাহিনী এদেশকে মেধাশুন্য করতে ১৪ ডিসেম্বর যেভাবে বুদ্ধিজীবিদের গণহত্যা করেছিল ঠিক একই কায়দায় বর্তমান সরকার তাদের নিশ্চিত পতন আঁচ করতে পেরে ক্ষমতার শেষ প্রান্তে এসে দেশকে সৎ, যোগ্য ও মেধাবী নেতৃত্বশুন্য করতে শহীদ আব্দুল কাদের মোল্লাকে হত্যার মাধ্যমে জামায়াতের শীর্ষ নেতৃত্বকে হত্যার অভিযান শুরু করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com