বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে স্বামী হত্যা মামলায় স্ত্রী শাকিরাসহ গ্রেফতার ২

  • আপডেট টাইম শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৩২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা দক্ষিণপাড়ায় শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে জামাই লালন মিয়া খুনের ঘটনার মামলায় স্ত্রীসহ ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃস্পতিবার দুপুরে তাদেরকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেতারকৃতরা হলো-নিহত লালন মিয়ার স্ত্রী শাকিরা বেগম (২৫) ও মৃত মজিদ মিয়ার ছেলে মোশাহীদ মিয়া (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ জুন রাতে শ্বশুর বাড়ি থেকে জামাই লালন মিয়া বাড়ি ফেরার পথে খুন হওয়ার ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে মামলা করলে আসামীরা বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। গতকাল বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খানের তত্ত্বাবধানে ও এসআই আরিফ এবং এসআই সান মিয়ার নেতৃত্বে একদল পুলিশ শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকা থেকে গ্রেফতার করে।
উল্লেখ, পানিউমদা দনি পাড়া গ্রামের ফাতুর মিয়ার ছেলে লালন মিয়ার প্রথম স্ত্রী ১ সন্তান রেখে পারিবারিক কলহের জের ধরে প্রায় বছর খানেক পুর্বে তার সংসার থেকে চলে যায়। এর কিছু দিন পরেই লালন মিয়া একই গ্রামের মকফির মিয়ার কন্যা শাকিরাকে দ্বিতীয় বিয়ে করে। দাম্পত্য জীবন তাদের ভালই চলছিল। মাঝে মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াজাটি হতো। সর্বশেষ গত ১৬ জুন মঙ্গলবার তার স্ত্রীর সাথে ঝগড়া হলে সে ওই দিনই বিকেলে বেলায় তার শ্বশুর বাড়ী গিয়ে শ্বশুর মকফির মিয়ার নিকট বিচার প্রার্থী হয়। বিষয়টি তার শ্বশুর সমাধান দিতে না পারায় শ্বশুরের সাথে তর্কবিতর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে সে শ্বশুরসহ বাড়ির লোকজনকে মারধোর করে জামায়াতা লালন বাড়ীতে চলে যায়। রাত ৯টার দিকে লালন তার বাড়ীর সামনে দাড়িয়ে থাকা অবস্থায় কে বা কাহারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ক্ষতবিত করে পালিয়ে যায়। এ সময় তার সুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে নবীগঞ্জ থানায় খবর দেয়া হয়। পুলিশ স্থানীয়দের সহযোগিতায় লালনকে উদ্ধার করে বাহুবল উপজেলা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক লালনকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে লালন মিয়ার শ্বাশুড়ি রাজিয়া বেগমকে এর পরের দিন বুধবার দুপুরে গ্রেপ্তার করে। পরে নিহতের পিতা মামলা করলে গতকাল উল্লেণখিত দের গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com