বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে প্রবাসীর বাড়িতে ডাকাতি ॥ আটক ১ ॥ স্বর্ণালঙ্কারসহ ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট

  • আপডেট টাইম শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৪৯ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের পশ্চিম ভাদেশ্বর গ্রামের প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদলের সদস্যরা গৃহকর্তা ও তার স্ত্রীকে বেঁধে রেখে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন সেট সহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে। গত বুধবার রাতে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় গতকাল বৃস্পতিবার বেলা ২টার দিকে জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, বাহুবল উপজেলার পশ্চিম ভাদেশ্বর গ্রামের সমশর উল্লার তিনপুত্র দুবাই দেশে কর্মরত। বাড়িতে সমশর উল্লা স্ত্রী-কন্যা নিয়ে বসবাস করেন। কিছু দিন পূর্বে তার বিবাহিত তিন কন্যা বাড়িতে বেড়াতে আসেন। এ অবস্থায় গত বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ২টার দিকে ১৩/১৪ সদস্যের একদল ডাকাত সমশর উল্লার বাড়ির বাউন্ডারীর গেইট ও বরান্দার গেইটের তালা এবং দরজার সিটকিনী ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় ডাকাতদলের সদস্যরা গৃহকর্তা সমশর উল্লা ও তার স্ত্রী ফুলবানুকে বেঁধে রেখে প্রায় ৮ ভরি ওজনের স্বর্ণালংকার, ৩টি মোবাইল সেট সহ ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়। গৃহকর্তা সমশর উল্লা জানান, তারা ডাকাতদলের সদস্যদের মধ্যে একজনকে চিনতে পেরেছেন। এ ব্যাপারে বাহুবল থানায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, গতকাল বৃহস্পতিবার বেলা ২টার দিকে বাহুবল মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে জনতার সহযোগিতায় এজাহারভূক্ত আসামী পশ্চিম ভাদেশ্বর গ্রামের আইয়ূব আলীর পুত্র কুতুব আলী (৩০) কে আটক করে।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন পিপিএম বলেন, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কুতুব আলীকে গ্রেফতার করা হয়েছে। সে চিহ্নিত অপরাধী। পুলিশ তাকে খুজছিল। তাকে জিজ্ঞাসাবাদে ডাকাতদলের অপর সদস্যের তথ্য পাওয়া যেতে পারে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com