বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মহাসড়কে সিএনজি চলাচলের দাবীতে নবীগঞ্জে মানব বন্ধন

  • আপডেট টাইম শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫
  • ৬২১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচলের দাবীতে মানব বন্ধন করেছে নবীগঞ্জ উপজেলা সিএনজি মালিক ও শ্রমিক ইউনিয়ন। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি কিবরিয়া চত্ত্বরে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ সিএনজি আন্দোলন কমিটির সভাপতি দিলশাদ মিয়া, সাধারন সম্পাদক মোঃ অনু মিয়া, আউশকান্দি সিএনজি অটোরিকশা মালিক সমিতির সভাপতি মোঃ খালেদ আহমদ জজ, সদরঘাট নতুন বাজার সিএনজি স্ট্যান্ডের সভাপতি মোঃ বকুল মিয়া, পানিউমদা স্ট্যান্ডের সভাপিত মুহিত মিয়া, আইনগাঁও স্ট্যান্ডের সভাপতি হান্নান মিয়া, জনতার বাজার স্ট্যান্ডের ম্যানেজার লুৎফুর রহমান, এ আর এনামুল, সিএনজি শ্রমিক মিনার আলী, খাউছ মিয়া, শাহ মহন, শাহ আনাস আলী, আবুল কাশেম, ইমরুল মিয়া, শাহ আতাউর, শেখ তালেব উদ্দিন, কাজী ফজলু, আলী আকবর, আল আমীন, শিমুল মিয়া, তাহের মিয়া, শাহ আনছার, মদচ্ছির মিয়া, মোঃ রুহেল মিয়াসহ উপজেলার বিভিন্ন স্ট্যান্ডের সিএনজি শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সদরঘাট স্ট্যান্ডের শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে উক্ত মানব বন্ধনে যোগ দেয়।
মানব বন্ধনে শ্রমিক নেতারা বলেন, মহা সড়কে সিএনজি অটোরিকশার চলাচল করতে না দিলে হাজার হাজার খেটে খাওয়া সিএনজি শ্রমিকদের পরিবার রাস্তায় নেমে পড়বে। তাই প্রধানমন্ত্রীর নিকট সিএনজি শ্রমিকদের দাবী উক্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আগের মতো সিএনজি অটোরিকশা চলাচলে প্রধানমন্ত্রী ও যোগাযোগ মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com