বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচংয়ের এসিল্যান্ড হারুণ আর কত ভার সইবেন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের এসিল্যান্ড দুই উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ডের দায়িত্ব পালন করছেন। গত কয়েক মাস যাবৎ বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসারের পদটি শূণ্য থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। আর এ পদের ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছেন বানিয়াচঙ্গের এসিল্যান্ড রায়হানুল হারুণ। একই সাথে তিনি আজমিরীগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত এসিল্যান্ডের দায়িত্বও পালন করছেন। এক ব্যক্তি দুই উপজেলার ৪টি পদের দায়িত্ব পালন করায় সাধারণ সেবা প্রার্থীদের পড়তে হচ্ছে বিড়ম্বনায়। ফলে বানিয়াচং উপজেলা প্রশাসনের দুটি ও আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের দুটি পদে আসা সেবা প্রত্যাশিরা চরম দূর্ভোগ পোহাচ্ছেন।
জানা যায়, চলতি বছরের ২৬ জুলাই বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার সামছুল আলম এনবিআরে বদলী হন। এর পর থেকে বানিয়াচং ভারপ্রাপ্ত ইউএনও’র দায়িত্বে রয়েছেন এসিল্যান্ড রায়হানুল হারুন। চলতি মাসের ৮ সেপ্টেম্বর থেকে তিনি আজমিরীগঞ্জের ভারপ্রাপ্ত ইউএনও’র এবং এসিল্যান্ডেরও দায়িত্বে রয়েছেন। ফলে উপজেলাগুলোতে আসা সেবা প্রত্যাশিরা চরম দূর্ভোগ পোহাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com