বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

নবীগঞ্জ প্রেসক্লাবের ২০১২ সালের আয় ব্যয়ের হিসাব রেজুলেশন খাতা দাখিলের জন্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক কে আদালতের নির্দেশ

  • আপডেট টাইম রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৩
  • ৬৩২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের ২০১২ সালের আয় ব্যয়ের হিসাব সহ রেজুলেশন খাতা আদালতে দাখিল করার জন্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক কে আদালত নির্দেশ দিয়েছে। এদিকে নবীগঞ্জ প্রেসক্লাবে বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের আবেদনের প্রেক্ষিতে পূবালী ব্যাংকের হিসাব জব্দ করা হয়েছে। দীর্ঘ একমাস হলেও প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু ও সাবেক সাধারণ সম্পাদক এম,এ বাছিত এখনো আদালতে রেজুলেশন খাতা ও আয় ব্যয়ের হিসাব দাখিল করেননি।
জানাযায়, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সদস্য শাহ সুলতান আহমদ বাদী হয়ে গঠনতন্ত্রের নিয়মবহির্ভূত ভাবে নিজেকে নবীগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক দাবি করে হবিগঞ্জ আদালতে  নবীগঞ্জ প্রেসক্লাবে বর্তমান সভাপতি ফখরুল আহসান চৌধুরী  ও সাধারণ সম্পাদক এম,এ আহমদ আজাদ কে বিবাদী করে একটি স্বত্ব মামলা দায়ের করেন। ঐ মামলার জবাবে বর্তমান সভাপতি ফখরুল আহসান চৌধুরী  ও সাধারণ সম্পাদক এম,এ আহমদ আজাদ আদালত কে জানান বাদী ও মামলার স্বাক্ষীগন ষড়ন্ত্রমুলক ভাবে ২০১২ সালের সভাপতি ও সাধারণ সম্পাদক আয় ব্যয়ের হিসাব না দিয়ে ও বিগত কমিটির অভিষেক অনুষ্ঠানের স্বরণিকার বিজ্ঞাপন ও অনুদান বাবদ সংগৃহিত বড় অংকের টাকা আত্বসাতের জন্য  মামলাটি দায়ের করেন এবং প্রেসক্লাবের রেজুলেশন খাতা লুকিয়ে রেখে নিজেদের লেখা গঠনতন্ত্রকে অস্বীকার করে নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সদস্য শাহ সুলতান আহমদ নিজেকে সাধারণ সম্পাদক দাবি করছেন। সভাপতি দাবিদার ফখরুল ইসলাম চৌধুরী নবীগঞ্জ প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী সদস্য নন। এদিকে বিগত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রায় ৫ লক্ষ টাকার বিজ্ঞাপন ও অনুদান সংগ্রহ করা হলেও নবীগঞ্জ পূবালী ব্যাংকে প্রেসক্লাবের নির্ধারিত সঞ্চয়ী হিসাবে কোন টাকা নেই। তাই বর্তমান কমিটির রেজুলেশন ও অভিযোগের প্রেক্ষিতে হিসাবটি জব্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com