বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জেদ্দায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সিরাজুল ইসলামের নেতৃত্বে ৫ নেতাকর্মীর যোগদান

  • আপডেট টাইম সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫১৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযপান করা হয়েছে। এ উপলক্ষে ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টে সৌদি আরর পশ্চিম অঞ্চল বিএনপি কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেদ্দা মহানগর বিএনপির সভাপতি কেফায়েত উল্লা চৌধুরী কিসমত সৌদি আরব বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান তপন, সহ-সাংগঠনিক সম্পাদক ও সৌদি আরব তরুণ প্রজন্মদল সভাপতি এস এম হাফিজুর রহমান, মোস্তাক আহমেদ ও জিয়াউর রহমান। পরে কেক কাটা হয়। অনুষ্ঠানে এসএম হাফিজুর রহমানের প্রচেষ্টা ও আহ্বানে সাড়া দিয়ে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুর গ্রামের সিরাজুল ইসলামের নেতৃত্বে ৫ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। নবাগত নেতাকর্মী আহমেদ আলী মুকিব এর হাতে ফুলের তোড়া দিয়ে দলে যোগদান করেন। আহমেদ আলী মুকিব নবাগতদের উদ্দেশ্যে বলেন, তাদের যোগদানে দল আরও শক্তিশালী হবে। নবাগত নেতাকর্মী আহমেদ আলী মুকিবের হাতকে শক্তিশালী করে বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশ গ্রহণের প্রতিশ্র“তি দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com