মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মোহনপুর এলাকাবাসীর সাথে মেয়র প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামের মতবিনিময় সভা

  • আপডেট টাইম শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৫
  • ৬৫২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার মোহনপুর এলাকাবাসীর সাথে মতবিনিময় কয়েছেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম। গতকাল শুক্রবার রাত ৮টায় মোহনপুরে এডঃ মহিবুর রহমানের সভাপতিত্বে ও এডঃ মোবারক হোসেন ফুল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মেয়র প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মোঃ রফিকুল ইসলাম, মোঃ আব্দুল আজিজ ইউনুছ, জিতু মিয়া সর্দার, টেনু মিয়া সর্দার, এমজি মৌলা সর্দার, মইনুল মিয়া সর্দার, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আলমগীর, বিশিষ্ট মুরুব্বী তাজুল ইসলাম, সাজিদুর রহমান, মতিন মিয়া, আলহাজ্ব ফরিদ মিয়া, আশ্বব আলী, হাজী এনামূল হক। যুবকদের মধ্যে উপস্থিত ছিলেন- মিজানুর রহমান, মতিউর রহমান মতি, মশিউর রহমান, হাফিজুর রহমান বাদল, ফজলুল করিম, হারুন মিয়া, জসিম মিয়া, লেবু মিয়া, হাবিবুর রহমান কিবরিয়া, মোঃ আজিজুল ইসলাম, মোঃ আনু মিয়া প্রমুখ।
মেয়র প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম বলেন- আপনাদের ভোট এবং সহযোগিতা নিয়ে আমি যদি আগামী পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হই, মোহনপুর এলাকার ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাট, জলাবদ্ধতাসহ জনগণের জানমালের নিরাপত্ত্বা নিশ্চিত করবো। সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির-এর সহযোগিতায় অবহেলিত মোহনপুর এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com