মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে গৃহবধুকে ধর্ষণের চেষ্টা মেম্বারসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫২৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের এক মেম্বারসহ ৫ জনের বিরুদ্ধে ধর্ষনের চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা দায়েরের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃৃষ্টি হয়েছে। মামলার বাদীনি শতক গ্রামের সুমন রবি দাসের স্ত্রী কলি রবি দাস (২০)। ইউপি মেম্বার মোঃ আনফাল মিয়া ছাড়াও মামলার অপর আসামীরা হলো শতক গ্রামের ইসমাইল মিয়ার ছেলে শাহানাজ মিয়া (২২), বদর মিয়ার ছেলে আদর মিয়া (২১), কামারগাঁও গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে সাবিজ মিয়া (২০) ও খসরু মিয়ার ছেলে মিটু মিয়া।
মামলা সুত্রে জানাযায়, উপজেলার গজনাইপুর ইউপি মেম্বার আনফাল মিয়াসহ অপরাপর আসামীগণ গত বুধবার দিবাগত রাত ১ টার দিকে শতক গ্রামের নিরীহ ললিত সম্প্রদায় সুমন রবি দাসের ঘরে প্রবেশ করে তার গলায় অস্ত্রের ভয় দেখাইয়া তার স্ত্রী কলি রবি দাসকে জোরপুর্বক তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষনের চেষ্টা করে। এক পর্যায়ে তার সুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে বিবাদীরা দৌড়ে পালিয়ে যায়। এ ব্যাপারে কলি রবি দাস থানায় মামলা দিতে আসলে পুলিশ সংশ্লিষ্ট আদালতে মামলা করার পরামর্শ দেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। উক্ত ঘটনা ও মামলার খবর জানাজানি হলে এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়। স্থানীয় লোকজন তদন্ত করে অপরাধীদের শাস্তির দাবী জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com