বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ প্রেসক্লাবে তাৎক্ষণিক সাংবাদিক সম্মেলন হবিগঞ্জ-৪ আসনে নির্বাচন থেকে সরে দাড়ালেন জাপা প্রার্থী আহাদ চৌধুরী

  • আপডেট টাইম শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৩
  • ৬০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সংবাদ সম্মেলনের মাধ্যমে দশম জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে জাতীয় পার্টির প্রার্থী আহাদ ইউ চৌধুরী শাহীন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আহাদ চৌধুরী এ ঘোষণা দেন। তিনি লিখিত বক্তব্যে উল্লেখ করেন, পার্টি চেয়ারম্যান আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদ প্রহসনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে জাপা প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশ দেন। এরশাদের নির্দেশ পেয়ে তিনিও মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী শুক্রবার বেলা ৪টা ১০ মিনিটে প্রতিনিধির মাধ্যমে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রত্যাহারের আবেদন পাঠান। কিন্তু তারা সেই আবেদনপত্র গ্রহণ করেননি। পরে তিনি বেলা ৪টা ৫৬ মিনিটে স্বশরীরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করা মাত্র রিটার্নি কর্মকর্তা সময় শেষ অজুহাত দেখিয়ে মনোনয়ন প্রত্যাহারের আবেদনপত্র গ্রহণ না করে কক্ষ থেকে বের হয়ে যান। আহাদ উদ্দিন চৌধুরী শাহীন লিখিত বক্তব্যে আরও উল্লেখ করেন, পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের প্রতি আনুগত্য দেখিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্রহনের নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিলাম। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা জাতীয় পার্টি সভাপতি তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মহিদ উদ্দিন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ শিবলী খায়ের ও মাধবপুর উপজেলা ছাত্রসমাজ নেতা সৈয়দ তাফহীম আহমেদ অনীক প্রমুখ।
এ ব্যাপারে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জেলা নির্বাচন অফিসার মনির হোসেন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান সহ সাংবাদিক ও কর্মকর্তাদের নিয়ে তিনি তার কার্যালয়ে অবস্থান করছিলেন। নির্ধারিত সময় গতকাল বিকেল ৫টা পর্যন্ত কোন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করতে আসেন নি। ৫টার পর সাংবাদিক ও কর্মকর্তাদের সাথে নিয়ে অফিস কক্ষ থেকে বেরিয়ে যাই। কালেক্টরেট ভবনের করিডোরে আহাদ চৌধুরী মনোনয়ন প্রত্যাহার করতে এসেছেন বলে জানান। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় তার মনোনয়ন প্রত্যাহারের আবেদন গ্রহণ করা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com